সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৪৮৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় কেশব দাস (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কেশব দাস ওই গ্রামের মৃত সুধীর দাসের পুত্র। কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে পরিবার বা স্থানীয়রা কোনও নিশ্চিত তথ্য দিতে পারেনি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।” মৃত্যুর কারণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।


























