ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার

স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ইসলাম, অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার

ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে

অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ইসলাম মিয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই এলাকায় সংঘটিত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মামলায় কুট্রা পাড়া এলাকার মৃত মোশারফ হোসেন (ওরফে মুছা মিয়া) এর ছেলে মোঃ ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, মোঃ ইসলাম বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের সরাইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক (৫) পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

অনুসন্ধানে জানা যায , দীর্ঘদিন ধরে তিনি উক্ত পদ ও রাজনৈতিক পরিচয় অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে। এই স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ইসলাম, এমনকি বেশিরভাগ সময় মাদক সেবনে মগ্ন থাকে।

মোঃ ইসলাম মূলত সরাইল উপজেলার বাসিন্দা হলেও বন্ধুবান্ধব সূত্রে নাটাই এলাকায় যাতায়াত করতেন। সেখানেই তিনি সম্প্রতি সংঘটিত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সরাসরি অংশগ্রহণ ও সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

এছাড়াও, অভিযোগ রয়েছে আওয়ামী লীগের শাসনামলে মোঃ ইসলাম উপজেলার আওয়ামী লীগের সভাপতি রফিক ঠাকুরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাদক সেবনের বন্ধুবান্ধব মহল গড়ে তুলেন। এমনকি, থানার সোর্স হিসেবে নিজের পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি দিয়ে থাকেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ইসলাম, অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫