ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

ব্রীজ নয়, মরণ ফাঁদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ৫১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রামীন সড়কের উপর ব্রীজের এই ভাঙ্গণ বিপদ জনক। স্থানীয়রা বলছেন এখন এটি ব্রীজ নয়, মরণ ফাঁদ। সরাইল উপজেলার শাহবাজপুর-বুড্ডা সড়কের বন্দেরহাটি এলাকায় এই ব্রীজটির অবস্থান। সরজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এটি স্থানীয় ভাবে শিমলাইলের ব্রীজ হিসাবেই সকলের কাছে পরিচিত। খুব বেশী দিন আগে এটি নির্মিত হয়নি। বছর দিন ধরে ব্রীজের এই জায়গার প্রথমে পলেস্তরা খসে পড়ে। পরে আস্তে আস্তে ঢালাইও খসে পড়তে থাকে। বেরিয়ে আসে রড। বর্তমানে ভাঙ্গণের পরিমান প্রায় ৯ স্কয়ার ফুট হবে। রডের ফাঁক দিয়ে ছোট বাচ্চা নীচে খালের পানিতে নিমজ্জিত হওয়ার ভয় রয়েছে। বড়দের পা যে কোন সময় এই ফাঁকা দিয়ে ঢুকে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। দিনের চেয়ে রাতে এই ফাঁকা পথচারীদের জন্য বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সড়ক দিয়ে সারাদিন কয়েকশত মানুষ যাতায়ত করে থাকে। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ঠিকাদাররা যখন কাজ করে তখন টেকসই নয় লাভের চিন্তাই বেশী করে। সরকারী লোকজনও অজানা কারণে জোড়াতালির পক্ষেই থাকেন। জনসাধারণের চিন্তা কেউ করেন না। এত তাড়াতাড়ি ব্রীজ ভেঙ্গে যেতে দেখিনি। নিম্নমানের কাজের কারণেই এমনটি হয়েছে। এখন এই ব্রীজটি এখানকার মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রূল হুদা চৌধুরী বাদল বলেন, এই সড়কে কাজ চলছে। এই কাজের ওয়ার্কঅডারে এই ব্রীজের কাজ ধরা আছে। দ্রূততম সময়ের মধ্যেই এই ব্রীজের উপরের স্লাবটি ভেঙ্গে নতুন ভাবে করা হবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রীজ নয়, মরণ ফাঁদ

আপডেট সময় : ০৮:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২