আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার
- আপডেট সময় : ১০:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্কবিহীন সিগারেট উদ্ধার ও মাইক্রোবাসসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে ২৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় ১টি মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাস টি তল্লাশী করে ১৩,৮০০ পিস PATRON সিগারেট উদ্ধারসহ ৩ জন চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন – মোঃ রুবেল মিয়া, পিতা- মৃত আব্দুল সাত্তার, খলাগাঁও, উমর খান, পিতা- ছানোয়ার খান, নয়াটিল্লা, উভয় রাজনগর, আরিফ, পিতা- আব্দুল্লাহ, চাদগাঁও, মৌলভীবাজার সদর, সর্ব জেলা মৌলভীবাজার। অপর এক অভিযানে বুধবার (১৩ মে) আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার কাছে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়াও অপর আরেক অভিযানে (১৩ মে) সকাল ৮.৩০ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১ নারী মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার কাছে থাকা ৩৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত হেলাল এর বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মাদক মামলা এবং ময়নার বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন – হেলাল মিয়া পিতা- হাবিবুর রহমান, চন্দ্রপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। ময়না, পিতা- সুরুজ মিয়া, জগনাথপুর, ভৈরব, কিশোরগঞ্জ। মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।


















