ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত সন্তানের অবহেলায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, দায়িত্ব নিল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৬ “ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’’ ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ব্রাহ্মণবাড়িয়া : অবাধ তথ্যে অভিগম্যতা সুশাসন নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধের অন্যতম পূর্বশর্ত। যা জনগণের সকল ন্যায্য সেবা ও অধিকার প্রাপ্তির পথ সুগম করার পাশাপাশি রাষ্ট্র কাঠামোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অপরিহার্য উপাদান। তথ্যের অবাধ প্রবাহ জনগণকে ক্ষমতায়িত করে এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের সহায়ক ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে ডিজিটাল যুগে সঠিক তথ্যের অবারিত প্রবাহ বাধাগ্রস্ত হলে অধিকাংশ ক্ষেত্রে ভুয়া, মিথ্যা, বানোয়াট ও গুজবসহ অপ্রাসঙ্গিক তথ্যের উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার ঘটে, যা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বহুমাত্রিক কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাভাবিক কারণেই এ বছর আন্তর্জাতিক সার্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস বা ‘‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’’ এর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা’’ সভার সভাপতি জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ বলেন- দেশে অপতথ্য ছড়ানোর প্রবনতা নতুন নয়, অপতথ্য ও ভুল তথ্যের ফলে সেবাদানকারীগণসহ সাধারণ জনগণ ভোগান্তির শিকার হন। তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে জনগণের সচেতনতার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি জেলা প্রশাসনসহ সকল উপজেলার তথ্য বাতায়ন হালনাগাদ রাখার নির্দেশনা প্রদান করেন। বস্তনিষ্ট এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকসহ সকলকে অনুরোধ করেন। তিনি বলেন জেলা প্রশাসন সব সময় সাংবাদিকদের সহযোগিতা করে আসছে এবং এটি অব্যাহত রাখবে তবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে অপতথ্য প্রচার হলে সেই বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে বলেন- জনগণের তথ্য পাওয়ার অধিকার আছে এবং জেলা প্রশাসন তথ্য দিয়ে সহযোগিতা করছে। তবে রাষ্ট্রের নিরাপত্তা বিঘিœত হতে পারে এবং তথ্যের অপব্যবহার হতে পারে এমন তথ্য না চাওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস বলেন- ওয়েব পোর্টাল হালনাগাদ না করার ফলে সরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত জনসাধারণের কোনো ক্ষতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই ক্ষতিপূরণ দিতে হবে বলে আইনে বলা হয়েছে। সুতরাং সকল সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদ রাখার জন্য তিনি অনুরোধ করেন। সভার শুরুতে তথ্য অধিকার আইন. ২০০৯ এর উপর প্রেজেন্টেশন উপস্থাপনা করেন সহকারী কমিশনার মোঃ শরীফুল ইসলাম। একইসাথে ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আবদুর রহমান। পর্যবেক্ষণে দেখা যায় যে, সার্বিকভাবে গত বছরের তুলনায় এই বছর ওয়েব পোর্টাল হালনাগাদের হার নি¤œমূখী। সভার শুরুতে ধারণা পত্র পাঠ করেন ইয়েস সদস্য সানজিদা আফরিন শ্রাবনী। তিনি তথ্য অধিকার আইন, ২০০৯ এর প্রেক্ষাপটসহ এর কার্যকর বাস্তবায়নের জন্য টিআইবি’র দাবিসমূহ উপস্থাপন করেন। দিবসটির ওপরে বক্তব্য রাখেন সনাক সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া। তিনি বলেন- অপতথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের যেকোনো উদ্যোগকে সনাক স্বাগত জানাবে। তথ্য অধিকার আইন, ২০০৯ এর সফল বাস্তবায়নের জন্য স্ব-প্রণোদিত তথ্য প্রকাশের জন্য জেলা প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে জেলার সকল সরকারি অফিসের ওয়েব পোর্টাল হালনাগাদ পর্যবেক্ষণ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, এখনও অনেক অফিসের ওয়েব পোর্টাল হালনাগাদ নেই। সভায় জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সনাক, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬