ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২১০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে প্রবর্তক একাডেমি আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০১ মে শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়েল স্কুল (শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর) বারান্দায় প্রবর্তক একাডেমির সভাপতি সোহেল আহাদের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক আলী আকরাম খন্দকার স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি নিয়াজ মো. খান বিটু, বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মো. আসাদুর রহমান আলমগীর, চিত্রশিল্পী বাবুল মিয়া ও আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র এর প্রশিক্ষণ পরিচালক শারমিন সুলতানা। বক্তারা বলেন, প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রবর্তক একাডেমির শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমিক দিবসে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা খুবই আনন্দের বিষয়। কেননা, বর্তমান ছেলেমেয়েরা সনদধারী শিক্ষায় শিক্ষিত হতে ব্যস্ত। সনদধারী শিক্ষার বাহিরে অন্যান্য শিক্ষা নিতে তারা প্রস্তুত নয়।

বক্তারা আরো বলেন, প্রবর্তক একাডেমি আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে লোকজ শিল্প ব্যবহার করেছে যা চারুকলা ও কারুকলা শিল্পকে বাঁচিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস। এভাবে শহরের অন্যান্য সংগঠনগুলোও পুরস্কার হিসেবে লোকজশিল্প ব্যবহার করতে পারে।

প্রবর্তক একাডেমির শিক্ষার্থীদের আবৃত্তি উন্নয়নের জন্য মাসিক আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে দুটি বিভাগে বিভক্ত করা হয়। ক বিভাগ প্রথম থেকে পঞ্চম শ্রেণি ও খ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত। ক বিভাগে প্রথম হয়েছে ফাতিহা রহমান, দ্বিতীয় হয়েছে আবদুল্লাহ্ রোজবাহ ও তৃতীয় হয়েছে আফফান। খ বিভাগের প্রথম হয়েছে ফাজরিন রহমান, যৌথভাবে দ্বিতীয় হয়েছে মুনতাহা মারিয়া ও জামিয়া, তৃতীয় হয়েছে আয়েশা আক্তার আলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬