ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৪৩৬ বার পড়া হয়েছে

আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার,

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খাড়াসার গ্রামে দুজনের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রুস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৭ মার্চ (০৭/০৩/২০২৫) আশুগঞ্জ উপজেলার খাড়াসার গ্রামের মৃত কাঞ্চন মিয়ার ছেলে রুস্তম আলী তার দলবল নিয়ে একই গ্রামের ছাদেক মিয়া ও জিলু মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার জেরে গত ১২ মার্চ (১২/০৩/২০২৫) আহত ছাদেক মিয়া বাদী হয়ে রুস্তম আলীকে প্রধান আসামি করে মোট ৬ জনের নাম উল্লেখপূর্বক ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৭০/২৫)। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় গত ১৫ এপ্রিল (১৫/০৪/২০২৬) আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৩ এপ্রিল (২৩/০৪/২০২৬) আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার তালশহর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রুস্তম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আদালত কর্তৃক একটি মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে তালশহর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নিয়মানুযায়ী আটকের পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।” পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতার রুস্তম আলী একসময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) কর্মরত ছিলেন। এর আগে ২০২০ সালে একটি হত্যাচেষ্টা মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে বিআরডিবির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই তিনি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার,

আপডেট সময় : ০৮:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬