ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন
- আপডেট সময় : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ০৮ এপ্রিল ২০২৬ বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস ও জেলা রোভার আয়োজন করে ব্যাপক কর্মসূচী। সকাল ১০ ঘটিকায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এ কর্মসূচীর শুরুতে জাতীয় পতাকা, স্কাউট ও রোভার স্কাউট পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পাঠ করা হয়। পতাকা উত্তোলন এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)জনাব মোছা:সাবিনা ইয়াসমিন স্কাউট আন্দোলনের ইতিহাস সংক্ষিপ্তভাবে উপস্থাপন ও বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি জনাব লিপন মজুমদার(পিআরএস) ও উপমহাব্যবস্থাপক বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউট সম্পাদক অলি আহাদ রতন, ডিআরএসএল মোঃআশরাফুল ইসলাম হাজারী,সাবেক যুগ্মসম্পাদক মোহাম্মদ ফখরিয়া ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট লিডার মো:আকবর আলী সহ অন্যান্যরা।সর্বমোট ১৫০ জন স্কাউট ও রোভার স্কাউট উক্ত স্কাউটস দিবসে অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় যা পৌরসভা কাচারী হয়ে লোকনাথ দীঘির পাড়(টেংকের পাড়)সমাপ্ত হয়ে দীঘির পাড় ও মাঠ পরিস্কার পরিছন্নতা অভিযানের মাধ্যমে সমাপ্ত হয়।
উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করা স্কাউট ও রোভার স্কাউটদের জেলা স্কাউটস ও জেলা রোভার এর পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা রোভার স্কাউট সম্পাদক জনাব অলি আহাদ রতন। এছাড়া সকল ইউনিটের সভাপতি ও সম্পাদক সহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে প্রতিদিন অন্তত একটি ভাল কাজ করার প্রত্যয়ে সবাইকে আহবান জানিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।























