ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

মহাসড়কে এমন প্রতিযোগিতায় ঝড়ে যায় প্রাণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৪৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাসড়কে অটোরিকশার এমন প্রতিযোগিতায়-ই ঝড়ে যায় মানুষের প্রাণ। ঝড়ছেও প্রতিনিয়ত। আজ শুক্রবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়া হাতিরপুল, শাহবাজপুর প্রথম গেইট ও ইসলামাবাদ এলাকা থেকে ছবি গুলো ধারণ করা। এই মহাসড়কের এমনসব ঝুঁকিপূর্ণ চিত্র নিয়মিত। এ ছাড়া এসব অটোরিকশার অধিকাংশ চালকের নেই লাইসেন্স। অর্ধেকেরও বেশী এরা শিশু। তাই জাতীয় এই মহাসড়কের আশুগঞ্জ থেকে রামপুরা পর্যন্ত এলাকায় প্রতিনিয়ত ঘটছে বড় ধরণের দূর্ঘনাও প্রাণহানি। এ সড়কের রামপুরা এলাকায় অতিসম্প্রতি অটোরিকশা দূর্ঘটনায় ঝড়ে পড়েছিল তরতাজা তিন ইটভাটা শ্রমিকের প্রাণ। হাতের মেহেদির রং মুছার আগেই বিধবা হয়ে গেছেন শাহবাজপুর গ্রামের এক যুবতী। সরাইলে ব্র্যাক অফিস সংলগ্ন জায়গায় স্ত্রী পুত্র সহ প্রাণ হারিয়েছিলেন শায়েস্তাগঞ্জের জনপ্রিয় পৌর চেয়ারম্যান মুমিনুল মউজদিন। আর ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের ১০ যাত্রী নিহত হয়েছিল। শাহবাজপুর জিলানী পাম্পের কাছে অটোরিকশার যাত্রী পল্লী চিকিৎসক মো. ইলিয়াছ স্ত্রী ও দুই শিশু সন্তানসহ নিহত হয়েছিলেন। অটোরিকশার এমন বেপরোয়া ও অযথা বড় গাড়ির সাথে মহাসড়কে প্রতিযোগিতার কারণেই কিছু দিন পরপরই ঝড়ছে তাজা প্রাণ। ঘটনার পর সাময়িক একটু লোক দেখানো ব্যবস্থা। ২-৩ দিন পরই সব শেষ। ফিরে যাচ্ছে পুরনো চিত্রে। চালক, মালিক, শ্রমিক ও পুলিশ সবাই চলছে একই নিয়মে। তবে পথচারী ও সাধারণ মানুষ নিরাপদ সড়ক চাই। চাই শান্তিতে বাঁচতে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাসড়কে এমন প্রতিযোগিতায় ঝড়ে যায় প্রাণ!

আপডেট সময় : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২