ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা

কসবা উপজেলার নির্বাচনী জনসভা করেন জামায়াতে ইসলামী

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৬৫৩ বার পড়া হয়েছে

কসবা উপজেলার নির্বাচনী জনসভা করেন জামায়াতে ইসলামী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সবার মধ্যে একটা আওয়াজ, পরিবর্তন চাই। ৫৪ বছর যারা দুর্নীতি করেছে, ভিন্নমতের বিরুদ্ধে দমন-নিপীড়ন চালিয়েছে তাদের হাতে ক্ষমতা যেন না যায়, সেটা চায় মানুষ।’ গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত মুক্তিযুদ্ধ, জুলাই ও ইসলামের চেতনা ধারণ করেছে জানিয়ে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জামায়াত সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে তিনি উল্লেখ করেন। জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াত নেতা মো. আতাউর রহমানের হাতে দাঁড়িপাল্লা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী এনপিসি নেতা মো. আতাউল্লাহর হাতে শাপলাকলির প্রতীকী প্রতীক তুলে দেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত প্রার্থী জামায়াত নেতা মো. মহসীনের সমর্থনে বাঞ্ছারামপুর বড় বাজার খেলার মাঠে নির্বাচনী জনসভায় গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে জোর দাবি জানান। অন্যথায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কসবা উপজেলার নির্বাচনী জনসভা করেন জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৮:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬