ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

বিনা উস্কানিতে ছাত্রলীগের সাবেক নেতার উপর লাঠিচার্জের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৪৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতার উপর লাঠিচার্জের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই অভিযোগ করেন ভূক্তভোগী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ বিন মুন্সি। তিনি তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি নিজ গ্রাম জেলার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউপির গোয়ালী গ্রামে অবস্থান করে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণার দায়িত্বে ছিলেন। নির্বাচনের দিন তিনি গোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে ভোটকেন্দ্রের ২৫০ গজ দূরে ভোটের সিরিয়াল নাম্বার প্রদানকারীদের সাথে অবস্থান করছিলেন। এ সময় একজন পুলিশ কনস্টেবল তাকে ওই কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের সাথে কথা বলতে কেন্দ্রের দিকে ডেকে পাঠান। তিনি কেন্দ্রের সীমানার কাছাকাছি স্থানে পৌছার মাত্রই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তার সঙ্গীয় ফোর্সকে লাঠি চার্জের নির্দেশ দেন। এ সময় ৪ বিজিবি সদস্য ওই ছাত্রলীগ নেতাকে মারধর করেন। পরে তিনি মারধরে কারণ জানতে চাইলে তিনি কোন কিছু না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন। ভূক্তভোগী ছাত্রলীগ নেতা ঘটনার সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ন্যায় বিচার দাবী করেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগীর ভাই মুন্সি সাব্বির আহমেদ, জেলা ছাত্রলীগের উপ সমাজ সেবা বিষয়ক সম্পাদক শাহ জামালসহ তার সহকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিনা উস্কানিতে ছাত্রলীগের সাবেক নেতার উপর লাঠিচার্জের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২