ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

দুবাই সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৬৬৩ বার পড়া হয়েছে

দুবাই সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যুবক দুবাই প্রবাসী সোহাগ মিয়া (২৫) শুক্রবার (২ জানুয়ারি) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামের মোখলেছ মিয়ার একমাত্র সন্তান। নিহতের এই ঘটনায় সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নুরুন্নবী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, সোহাগ তিন বছর আগে জীবিকার তাগিদে ও সংসারের দায়ভার পালনের জন্য দুবাই পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। শুক্রবার তিনি মাইক্রোবাসে কর্মস্থলে যাচ্ছিলেন, পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার জানায়, বিয়ের পরপরই সোহাগ প্রবাসে গিয়েছিলেন। আকস্মিক মৃত্যুর কারণে স্ত্রী, ভাই-বোনসহ পরিবার দিশেহারা। পরিবারের সদস্যরা দ্রুত সোহাগের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দুই দেশের সরকারের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুবাই সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত

আপডেট সময় : ০৮:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬