ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলো ভাতিজা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৮৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলো ভাতিজা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে ভাতিজা। বৃহস্পতিবার (২৬জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মোত্তালিব মিয়ার ছেলে। এই ঘটনায় রফিকের স্ত্রী ফারজানা ইসলাম (৪০)কেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত রফিকুল ইসলাম জানান, পুকুর এবং জায়গার টাকা নিয়ে বড় ভাই শফিকুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে প্রায় সময় পারিবারিক ভাবে ঝামেলা হয়ে আসছে। বৃহস্পতিবার দুপুরে রফিকুল জমি থেকে বাড়িতে আসার পর তার স্ত্রী জানায়, ভাতিজা বায়জিদ সকাল থেকে দা হাতে নিয়ে ঘুরে হুমকি ধমকি দিচ্ছে। এর কিছুক্ষণ পর ভাতিজা বায়জিদের হুমকি ঘর থেকে শুনে সে ও তার স্ত্রী বাইরে এসে দেখে বড় ভাই শফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে হাতে দা-বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। তারা প্রথমে তার স্ত্রীকে মারধর শুরু করে। এরপর ভাতিজা বায়জিদ দা দিয়ে রফিকুলের বাম হাতে কুপ দিলে কবজি বিচ্ছিন্ন হয়ে ছিটকে ঘরের ভেতরে গিয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী ও তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলো ভাতিজা

আপডেট সময় : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫