ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলো ভাতিজা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩২৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলো ভাতিজা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে ভাতিজা। বৃহস্পতিবার (২৬জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মোত্তালিব মিয়ার ছেলে। এই ঘটনায় রফিকের স্ত্রী ফারজানা ইসলাম (৪০)কেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত রফিকুল ইসলাম জানান, পুকুর এবং জায়গার টাকা নিয়ে বড় ভাই শফিকুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে প্রায় সময় পারিবারিক ভাবে ঝামেলা হয়ে আসছে। বৃহস্পতিবার দুপুরে রফিকুল জমি থেকে বাড়িতে আসার পর তার স্ত্রী জানায়, ভাতিজা বায়জিদ সকাল থেকে দা হাতে নিয়ে ঘুরে হুমকি ধমকি দিচ্ছে। এর কিছুক্ষণ পর ভাতিজা বায়জিদের হুমকি ঘর থেকে শুনে সে ও তার স্ত্রী বাইরে এসে দেখে বড় ভাই শফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে হাতে দা-বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। তারা প্রথমে তার স্ত্রীকে মারধর শুরু করে। এরপর ভাতিজা বায়জিদ দা দিয়ে রফিকুলের বাম হাতে কুপ দিলে কবজি বিচ্ছিন্ন হয়ে ছিটকে ঘরের ভেতরে গিয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী ও তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলো ভাতিজা

আপডেট সময় : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫