ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বিশ্ব শিক্ষক দিবসে সরাইলে ৪ শিক্ষক সংবর্ধিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে

বিশ্ব শিক্ষক দিবসে সরাইলে ৪ শিক্ষক সংবর্ধিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক দিবসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ৪ জন অবসর প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা প্রদান করেন। দিবসটি পালন উপলক্ষে আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার সকলে উপজেলা চত্বর থেকে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলার প্রাথমিক মাধ্যমিক ও কলেজের শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। প্রাথমিক শিক্ষা অফিসের সভা কক্ষে অরূয়াইল বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন। বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসাইন মৃধা, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সরাইল শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সামছুল আলম, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, শিক্ষক উত্তম ঘোষ প্রমূখ। বক্তারা শিক্ষক দিবসে শিক্ষকদের বিভিন্ন গুরূত্বপূর্ণ দাবী তুলে ধরেন। পরে সংবর্ধিত চার শিক্ষক আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মুখলেছুর রহমান, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেলায়েত খাঁ, পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রমিজ উদ্দিন ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। সবশেষে সংবর্ধিত চার শিক্ষককের হাতে উপহার সামগ্রি তুলে দেন সভাপতিসহ সকল অতিথিবৃন্দ। ইউএনও বলেন, সৃষ্টির সেরা জীব মানুষ। শিক্ষকদের প্রাণপণ চেষ্টায় সেই মানুষের উৎকর্ষতা বৃদ্ধি পায় ও সভ্যতার বিকাশ ঘটে। শিক্ষকতা কখনো মরে না। সকল শিক্ষককে মানসম্মত নিশ্চিত কল্পে আরো মনযোগি হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ব শিক্ষক দিবসে সরাইলে ৪ শিক্ষক সংবর্ধিত

আপডেট সময় : ০৮:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩