ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

আশুগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ৩৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ডঃ মো জাহাঙ্গীর আলম রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় ‌উজ্জীবিত হয়ে দেশের ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষকদেরকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহবান জানান । তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে । এরই ফলশ্রুতিতে এই বিদ্যালয়ের উন্নয়ন। এসময় চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক উপসচিব মোঃ আলমগীর খন্দকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ঠ নতুন ভবনটি নির্মাণ করছেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোজ খবর নেন । তিনি ‌এই বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। পরে তিনি বাংলাদেশ টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া উপকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপকেন্দ্রের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি উপকেন্দ্র কে আধুনিকায়নের উপর গুরুত্বপারোপ করেন। তিনি বলেন বিটিভির উপকেন্দ্র গুলোর আধুনিকায়নে সরকার ব্যাপক কাজ করছে।প্রকল্পের কাজ চলমান। এ সময় চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক উপসচিব মোঃ আলমগীর খন্দকার, উপকেন্দ্রের প্রধান টেলিভিশন প্রকৌশলী কাজী ফরহাদ মিয়া , বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু মিয়া, কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আপডেট সময় : ১০:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩