ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া রেস্তরাঁ মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান এর ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান মিজান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া রেস্তরাঁ মালিক সমিতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ,জেলা জাকের পার্টির সাবেক সভাপতি, কাজীপাড়াস্থ ঢাকা হোটেলের মালিক মোঃ মিজানুর রহমান মিজান গত শনিবার দিবাগত রাতে ভৈরব টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দূঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ৩ পুত্র ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে ব্রাহ্মণবাড়িয়া রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, পৌর কাউন্সিলর কাউসার মিয়া, সাবেক কাউন্সিলর শরীফ ভান্ডারী, জাকের পার্টির নেতা মিলন মিয়া শোক জ্ঞাপন করে বক্তব্য রাখেন। নামাজে ইমামাতি করেন সৈয়দ বাড়ি মসজিদ ইমাম মাওলানা নজরুল ইসলাম, দোয়া পড়েন মাওলানা আল আমীন। জানাজা শেষে উত্তর মৌড়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া রেস্তরাঁ মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান এর ইন্তেকাল

আপডেট সময় : ০৮:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩