ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল

মাদ্রাসার লিজ কৃত জমিতে উন্নয়ন কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

মাদ্রাসার লিজ কৃত জমিতে উন্নয়ন কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরণ রেল গেইট বাজার সংলগ্ন এলাকায় ইসলামিয়া দাখিল মাদ্রাসার লিজ কৃত জমিতে উন্নয়ন কাজ চলা কালে একটি পক্ষ কর্তৃক অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি সরিয়ে নেয়া ও কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বড় হরন রেলগেট এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বড় হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশিকুল ইসলাম, অভিভাবক সদস্য উম্মেদ হাসান, সাবেক খোরশেদ মিয়া, হুমায়ুন মিয়া, মোহাম্মদ সোলায়মান প্রমূখ। বক্তারা বলেন, মাদ্রাসার নামে লিজ আনা জমিতে দোকান নির্মাণ করতে চাইলে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম ও মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস সালাম ও তার সহযোগীরা সেখানে ৮ টি দোকান অথবা ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবী না মানায় চেয়ারম্যান ও তার লোকজন ভেকু মেশিন দিয়ে রাতের আঁধারে মাটি কেটে নিতে লোক পাঠায় । পরে এলাকাবাসীর বাধার মুখে ভেকু মেশিন সরিয়ে নিলেও বর্তমানে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে ওই চক্রটি। মানববন্ধন শেষে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। মানববন্ধনে নারী ও শিশু সহ নানা শ্রেনী পেশার বিপুলসংখ্য মানুষ অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদ্রাসার লিজ কৃত জমিতে উন্নয়ন কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩