ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

সরাইলে হাতেনাতে ৩ গরূ চোর গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৩২৩ বার পড়া হয়েছে

সরাইলে হাতেনাতে ৩ গরূ চোর গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনতার সহায়তায় হাতেনাতে ৩ গরূ চোরকে গ্রেপ্তার করেছেন থানার পুলিশ। গত শুক্রবার রাত পোনে ১টার উপজেলার সদর ইউনিয়নের নতুন হাবলী এলাকার ইয়াছিন মিয়ার (২৪) বাড়ি থেকে চুরি করে গরূ নিয়ে যাওয়ার সময় চোরদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও ভুক্তভোগিরা জানায়, শুক্রবার রাতে ইয়াছিন মিয়ার বসতবাড়ির গোয়াল ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে ৪-৫ জনের একদল চোর। টের পেয়ে ইয়াছিন মিয়ার পরিবারের লোকজন ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার করতে থাকেন। গোয়াল ঘর থেকে গরূ চুরি করে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের ফারূক মিয়ার ছেলে মো. ইমন মিয়াকে (২২) আটক করে পুলিশে দেয়। অন্য চোররা পালিয়ে যায়। ইমনের দেয়া তথ্যানুসারে এস আই শরীফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নতুন হাবলি গ্রামের আজগর আলীর ছেলে রফি আলী (৫০) মো. আরিজ মিয়ার ছেলে মো. আনা মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেন পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিন চোরের বিরূদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে হাতেনাতে ৩ গরূ চোর গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩