ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৪৫৫ বার পড়া হয়েছে

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আশিকুল ইসলাম

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। ঘাতক রায়হান (২৫) পুলিশ আটক করেছে। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশিক জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’- এর নিজস্ব প্রতিবেদক ছিলেন। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’- এর একটি মাসিক সভা শেষ করে অটোরিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন আশিকসহ আরও কয়েকজন। বাতিঘর সংগঠনের সদস্যরা বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করে থাকেন। আশিক এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের উপর হামলা করে। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আশিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বাতিঘর সংগঠনের প্রতিষ্ঠাতা আজহার উদ্দিন জানান, সদা হাস্যোজজ্জল আশিক সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে বাতিঘরের হয়ে বেওয়ারিশ লাশের দাফন এবং রক্তদানের কাজে অংশ নিত। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায়না। এই হত্যাকাণ্ডে জড়িত রায়হান ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে- সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। ঘাতক রায়হানকে আটক করা হয়েছে। রায়হানের সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক নিহত

আপডেট সময় : ০৮:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩