ডিপিএফ ব্রাহ্মণবাড়িয়ার মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে
বাল্য বিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান
বাংলাদেশ সরকারের অংশীদারিত্বেএবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজ বুধবার ফোরামের মাসিক সভা শহরের কাউতলীস’ স্বপ্নতরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডিপিএফের সহ-সভাপতি এস সি তাপসী রায়, সাধারন সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, এস এম শাহীন,পৌর কা্উন্সিলর নিলুফা ইয়াসমিন, আইয়ুব খান, মাহবুব খান,আশিকুর রহমান ভূইয়া,তাহেরউদ্দিন,মোঃপারভেজ,আবদুল কুদ্দুস,মেহেদী হাসান রজত, পলি রানী বিশ্বাস,মদিনা বেগম ,সুমা আক্তার প্রমুখ। সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পিফরডির ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোছাঃ খোদেজা বেগম অংশ গ্রহন করেন।

















