ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

পিতা কর্তৃক লাঞ্ছিত: ক্ষোভে সরাইলে গলায় ফাঁস যুবকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ২৪১ বার পড়া হয়েছে

sarail thana

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

সরাইলে তাজু মিয়া (২৪) নামের এক বিবাহিত যুবক পিতা কর্তৃক শাররীক ভাবে লাঞ্ছিত হওয়ার ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সরাইল সদরের দক্ষিণ আরিফাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ গভীর রাতে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছেন। পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, দক্ষিন আরিফাইল গ্রামের মঞ্জু মিয়ার ছেলে তাজু পেশায় একজন রাজমিস্ত্রী। দেড় বছর আগে একই গ্রামের প্রয়াত ফারুক মিয়ার মেয়ে সোহানাকে (২২) বিয়ে করেছেন তাজু। অভাব অনটনের যৌথ সংসারে বিয়ের পর থেকেই কলহ লেগেই থাকত। শ্বশুর শ্বাশুরির সাথে প্রায়ই কথা কাটাকাটি হত সোহানার। আয় রোজগার নিয়ে বাবা সাথেও তাজুর কলহ হতো। গত রবিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে পিতা মাতার সাথে বাক- বিতন্ডা হয় তাজুর। এক পর্যায়ে স্ত্রীর সামনেই তাজুকে জুতাপেটা করেছে তার বাবা। এতে ভীষণ অপমান বোধ করে ক্ষুদ্ধ হন তাজু। রাতে নিজ শয়ন কক্ষে স্ত্রী ঘুমিয়ে পড়লেও জেগে অস্থিরতায় ছটফট করছিলেন তাজু। স্ত্রী গভীর ঘুমে মগ্ন। সুযোগে কোমরের বেল্ট ঘরের টিনের চালার কাঠের রোয়ার সাথে সাথে বেঁধে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাজু। করাট ফিরতেই সোহানার চোখে পড়ে স্বামীর ঝুলন্ত মরদেহ। চিৎকার শুরু করেন। তাজুর মা বাবাসহ প্রতিবেশীরা এসে তাজুকে উদ্ধার করেন। রাত সাড়ে ১২টার পর তাজুকে নিয়ে যান হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাজুকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নোমান মিয়া বলেন, রাত ১টা ১০ মিনিটে তাজুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। পরে পুলিশ হাসপাতাল থেকে তাজুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মো. শরিফুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। আমরা ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিতা কর্তৃক লাঞ্ছিত: ক্ষোভে সরাইলে গলায় ফাঁস যুবকের

আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২