ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ৩৬৮ বার পড়া হয়েছে

শীতল দেবনাথ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় শীতল দেবনাথ (৭০) নামের এক বৃদ্ধের ট্রেনে কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর রেলগেইট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। শীতল দেবনাথ জেলা শহরের পূর্ব পাইকপাড়ার মৃত অমৃত লাল দেবনাথের ছেলে ও চিকিৎসক খোকন দেবনাথের বাবা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) সালাউদ্দিন খান নোমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে শীতল দেবনাথের স্মৃতিশক্তি কিছুটা দুর্বল ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধ্যান পাননি। শুক্রবার সকালে দাড়িয়াপুর রেললাইনে ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২