ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

ব্রাহ্মণবাড়িয়ায় এফ আর আদর্শ বিদ্যাকাননে ‘ব্লাড ক্যাম্প’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ৪১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানার জন্য ‘ব্লাড ক্যাম্প’ কর্মসূচির আয়োজন করা হয়। ‘যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা’ স্লোগান নিয়ে ২৬ জুলাই মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংক এই আয়োজনটি করে। এতে স্কুলের ৮৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এ সময় এফ আর আদর্শ বিদ্যাকাননের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিছ আক্তার স্কুলের পক্ষ থেকে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্কুলের শিক্ষক নিগার সুলতানা, হ্যাপি আক্তার, অভিভাবক এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার আয়েত আলী উপস্থিত ছিলেন। ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন মো. শহিদুল ইসলাম রিমু, মো. নাসির উদ্দিন সাগর, মো. রায়হান আহমেদ বাপ্পি, জাহিদ হাসান শুভ। তাদের মধ্যে রিমু, বাপ্পি ও শুভ এফ আর আদর্শ বিদ্যাকাননেরই প্রাক্তন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় এফ আর আদর্শ বিদ্যাকাননে ‘ব্লাড ক্যাম্প’

আপডেট সময় : ০২:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২