ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সরাইলে ইউএনও’র প্রেস ব্রিফিং‘প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে আশ্রয়ন প্রকল্পে সহযোগিতার আহবান’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ৫১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের নাম আশ্রয়ন প্রকল্প। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে সরাইলে ভূমিহীন ও গৃহহীন ১০ পরিবারকে ঘর প্রদানের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে ৯টা ৩০ মিনিট থেকে উদ্বোধন অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এ ছাড়া তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তিতে কর্তৃপক্ষ নির্দেশিত সংশ্লিষ্ট সকলের পরামর্শ অংশগ্রহন নিশ্চিত করে স্বচ্ছতার ভিত্তিতে প্রচলিত মূল্যের চেয়ে কমে জমি ক্রয় করে ১৫২টি গৃহনির্মাণের কাজ চলমান রয়েছে। জমি ক্রয়ের বরাদ্ধ সাপেক্ষে আরো ২১৮টি পরিবারকে পূনর্বাসন করা হবে। প্রত্যেক পরিবার ২ শতক খাস জমি ও ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মাণ করা গৃহ বরাদ্ধ পাচ্ছেন। আরো রয়েছে পরিবহন ব্যয় ৫ হাজার ও জ্বালানী ব্যয় বাবদ ৫ হাজার টাকা। আজ রোববার দুপুরে নিজ দফতরে এক প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্যে উরোল্লেখিত তথ্য গুলো জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। এ সময় উপসি’ত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোছা. নিলুফা ইয়াছমীন ও সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি বলেন, এর আগে যথাযথ পক্রিয়ায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরী করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ২ শতক জায়গায় গৃহনির্মাণ করে দেয়া হয়েছে। সরাইল উপজেলায় প্রথম পর্যায়ে ১০২ টি, দ্বিতীয় পর্যায়ে ৩১টি ও উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১টি সহ মোট ১৩৪টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় পূনর্বাসন করা হয়েছে। তৃতীয় ধাপের প্রথম কিস্তির ১০টি সহ মোট গৃহের সংখ্যা হবে ১৪৪টি।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ইউএনও’র প্রেস ব্রিফিং‘প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে আশ্রয়ন প্রকল্পে সহযোগিতার আহবান’

আপডেট সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২