ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

বাঞ্ছারামপুরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ৫৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ নায়েব আলী (৩৮) নামে একজনকে আটক করেছে র‍্যাব।
রোববার রাতে তাকে আটক করা হয়। আটক নায়েব আলী (৩৮) নরসিংদী জেলার মুরাদনগর এলাকার মিজান মিয়ার ছেলে। সোমবার দুপুরে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক, অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, জেলার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট সংলগ্ন ইমরান ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে নায়েব আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঞ্ছারামপুরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

আপডেট সময় : ০৭:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২