ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী গ্রহন। প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, পুলিশ হেফাজতে কিশোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৩৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশাল গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত কিশোরকে আটক করে। পরে রাত ১২টার দিকে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যৌন নিপীড়নের শিকার শিশুটির বাবা জানান, স্থানীয়দের উদ্যোগে এলাকায় ওয়াজ মাহফিল চলছিল। সন্ধ্যায় আমার মেয়েটি পরিবারের অন্যান্য শিশু-কিশোরীদের সঙ্গে ওই মাহফিলে যায়। সেখান থেকে সে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। এ সময় পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে কারণ জিজ্ঞাসা করে। ‘পরে সে জানায়, মাহফিল থেকে এলাকার চিহ্নিত বখাটে ওই কিশোর তাকে জোর করে একটি পুকুরপাড়ে নিয়ে যৌন নিপীড়ন করে। একথা জেনে মাহফিলে গিয়ে সেই কিশোরকে খোঁজ করি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মাহফিল থেকে আটক করি।’ তিনি আরও জানান, আমাদের বাড়ি থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাছে হওয়ায় প্রথমে মেয়েকে নিয়ে সেখানে যাই। তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে আমাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, শিশুটিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে মেয়েটির অবস্থা খারাপ দেখে হাসপাতাল থেকে আখাউড়া থানায় জানানো হয়। আখাউড়া থানা পুলিশ আমাদের বিষয়টি অবগত করে। পরে রাতে শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তিনি আরও বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পুলিশ সেখানে যায়। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এনই আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, পুলিশ হেফাজতে কিশোর

আপডেট সময় : ০৯:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২