সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১০:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া শহরের সূর্যমুখীকিন্ডার গার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। এত প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলার প্রতিও আগ্রহশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবন জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উপজেলা একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার ,ব্রাহ্মণবাড়িযা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া ,সহসভাপতি ইব্রাহিম খান সাদত,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক আহবায়ক শাহ মোঃ কামরুল, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক নিয়াজ মুহম্মদ খান বিটু ,সহকারী অধ্যাপক শওকত মোঃ হানিফ প্রমুখ। প্রতিযোগীতায় ৭০ টি ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।















