ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন। গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা

সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি – জেলা প্রশাসক

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ২০২ বার পড়া হয়েছে

সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি - জেলা প্রশাসক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেল প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন, আসন্ন নির্বাচনে জেলার সব ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার নিয়োজিত আছে। সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ সুন্দর থাকবে। এখন পর্যন্ত জেলার নির্বাচনী পরিবেশ সন্তোষজনক অবস্থায় আছে। আশা করি শেষ পর্যন্ত ঠিক থাকবে। রবিবার (৮ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা জানান, তিনি। জেলা প্রশাসক আরও বলেন, আশা করছি, শহরের টাউন খাল নিয়ে যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়ন করতে পারলে খালের পানির প্রবাহ ফিরে আসবে। পৌরসভার যানজট নিরসনে আসন্ন নির্বাচনের পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন বিষয়ে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে সমস্যা সৃষ্টি করতে সন্ত্রাসীরা জেল থেকে বের হওয়ার চেষ্টা করছে। কেউ যেন অনিয়ম করে জামিন না নিতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিনা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকার। আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি – জেলা প্রশাসক

আপডেট সময় : ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬