ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৬:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৫১০ বার পড়া হয়েছে

সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে ৬০ বিজিবি। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী পুঠিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন – মো. সাইদুর রহমান (২৪) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে, তার ভাই শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) ও একই জেলার কোতোয়ালী উপজেলার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহারিয়ার নাজিম জয় (১৯)। বুধবার সকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার রাতে জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী খাদলা বিওপির সীমান্ত পিলার ২০৪৯/৭-এস এর শূন্য লাইনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শূন্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া এলাকা দিয়ে ভারতে পলানোর সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহিমা আক্তার আঁখি (২৩) হত্যা মামলার আসামি। গ্রেফতারকৃতদের বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬