ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদেরকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি প্রদান পূর্বক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত তথ্য সংগ্রহকারী কর্মীদের সুপার ভাইজার, খেলন রানী সাহা জানান, যাদের বয়স পহেলা জানুয়ারী ২০০৮ বা তার পূর্বে তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাংলা- ইংরেজি কপি, পিতা- মাতার এনআইডি কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এক কপি, রক্তের গ্রুপ, টেলিফোন নম্বর অথবা মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্যাদি প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের পর ভোটার তালিকায় অন্ত:ভূক্ত হতে হবে।

এদিকে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে স্বস্তি প্রকাশ করেছেন নতুন ভোটার ও তাদের স্বজনেরা। নতুন ভোটার হওয়া রিপন মিয়া জানান, এই তালিকায় অন্ত:ভুক্তির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ সহ রাষ্ট্রীয় সকল কার্যক্রমে তারা অংশ গ্রহন করতে পারবেন। এতে অনেক খুশি তিনি। স্বস্থি প্রকাশ করেছেন চারু দেবনাথ নিজের পুত্রবধূ ভোটার তালিকায় অন্ত:ভূক্ত হওয়ায় অনেকটাই। তিনি বলেন, সদ্য বিয়ের পর তার পুত্রবধূ এনআইডি সহ ভোটার তালিকায় অন্ত:ভূক্ত হয়েছেন। এতে খুশি তার পরিবার।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮ জন প্রধান শিক্ষক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তথ্য সংগ্রহকারী কর্মী হিসেবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০৮০ জন সহকারী শিক্ষকগণ দায়িত্ব পালন করছেন। আগামী ৩ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫