ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ উপজেলা’র সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্ব পাড়া এলাকার ফুলু মিয়ার ছেলে। মোটরসাইকেলে থাকা তার দুজন একই এলাকার আলাল মিয়া (২২) ও কুট্টাপাড়া এলাকার জুনায়েদ মিয়া (২৪) আহত হয়। গত ১৩ দিন আগে নিহত নাহিদ পুত্র সন্তানের বাবা হয়েছে। তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

দুর্ঘটনার ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, শাহবাজপুর এলাকা থেকে সরাইল সদরে ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এবং সঙ্গে থাকা তার বন্ধু জুনায়েদ মিয়া’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

আপডেট সময় : ০৭:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪