ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

সরাইলে নবাগত অর্থোপেডিক চিকিৎসক সোলায়মানকে ‘তারুণ্যের সরাইল’-এর শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৮১০ বার পড়া হয়েছে

সরাইলে নবাগত অর্থোপেডিক চিকিৎসক সোলায়মানকে ‘তারুণ্যের সরাইল’-এর শুভেচ্ছা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থোপেডিক্স চিকিৎসক হিসেবে যোগদান করেছেন মানবিক চিকিৎসক খ্যাত ডা. মো. সোলায়মান। এর আগে তিনি দীর্ঘদিন ধরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন তিনি। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের সরাইল’-এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মো. কামরুল হাসান, ‘তারুণ্যের সরাইল’-এর সিনিয়র অ্যাডমিন রায়হান চৌধুরী অভি, শিবলী সাদিক, আতিকুল ইসলাম ইফরান, মো. জনি, স্বেচ্ছাসেবী কামরুল, শিফাত ইসলাম নূর, দ্বীন ইসলাম ও আহমেদ সবুজসহ অন্যান্য সদস্যরা। শুভেচ্ছা অনুষ্ঠানে ডা. মো. সোলায়মান বলেন, “সরাইল আমার জন্য নতুন কর্মস্থল হলেও এখানকার মানুষ ও পরিবেশ আমার কাছে অপরিচিত নয়। এখানকার অনেক রোগী ও শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ডা. মো. সোলায়মান ইতোমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। অসহায়, নিম্নবিত্ত ও পথচারী মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি সমাজে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে নবাগত অর্থোপেডিক চিকিৎসক সোলায়মানকে ‘তারুণ্যের সরাইল’-এর শুভেচ্ছা

আপডেট সময় : ০৬:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫