ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর।

সরাইলে ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ৩৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তামিম মিয়া (৮) নামের এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। তামিম চুন্টা গ্রামের শফিক মিয়ার ছেলে। বলাৎকারের অভিযোগ গ্রামের মিলন মিয়ার ছেলে আনিছ মিয়ার উপর। বলাৎকারের শিকার শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে একটা আশ্চর্য জিনিস দেখানোর লোভ দেখিয়ে শিশু তামিমকে নিয়ে যায় প্রতিবেশী আনিছ। এনায়েত উল্লাহর পোল্ট্রি ফার্মের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে তামিমকে জোর পূর্বক বলাৎকার করে আনিছ। এ ঘটনার পর তামিমের পায়ুপথ ফেটে রক্তক্ষরণ শুরু হয়। শিশু তামিমের চাচা বিল্লাল মিয়া জানান, তামিম চিৎকার করতে করতে বাড়িতে এসে ঘটনা খুলে বললে তাকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইউপি সদস্য আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর শিশু তামিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। খবর নিয়ে জানতে পারলাম তামিমের অবস্থা বেশী ভালো না। তাদের বাড়িতে গিয়েছিলাম কাউকে পায়নি। সরাইল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই)জসিম উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে আছি। ভিকটিম তামিম হাসপাতালে ভর্তি আছে। ধর্ষণকারী পলাতক। আইনানুযায়ী ধর্ষণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ

আপডেট সময় : ০৮:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২