ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

সরাইলে কবরস্থান থেকে বৃদ্ধের ঝুলন্ত কঙ্কাল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২ ৪১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবরস্থানের ভেতরের একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আবু তাহের (৭৫) নামে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা অরুয়াইল ইউনিয়নের বারপাইকার গ্রামের উত্তরপাড়া কববস্থান থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে কয়েকজন শিশু তাদের হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ওই কবরস্থানের ভেতরে প্রবেশ করে। শিশুরা সেখানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় কঙ্কাল দেখে ভয় পেয়ে যায়। পরে দ্রুত দৌড়ে চলে আসে। মুহুর্তের মধ্যে খবরটি সমগ্র গ্রামে ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায় , মরদেহটি অন্তত ২০-২৫ দিন আগের। এর নিচের অংশ শিয়াল কুকুর খেয়ে নষ্ট করে ফেলেছে। ওপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে। তাই তাকে চেনা যাচ্ছে না। আবু তাহের সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংপুর গ্রামের হাজি কালা মিয়ার ছেলে। বৃদ্ধের ছোট ভাই ফারুক মিয়া বলেন,আবু তাহের আমার বড় ভাই। গত ২৮ ফেব্রুয়ারী তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। ৭মার্চ আমরা সরাইল থানায় হারানো ডায়েরি করি। দীর্ঘদিন যাবৎ তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে বারপাইকা কবরস্থানে একটি লাশ পাওয়া গেছে শুনে আমরা দৌড়ি আসি। এসে দেখি আমাদের বড় ভাই আবু তাহের । দাঁত, জামা ও জুতা দেখে আমরা তাঁকে চিনতে পারি।’সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন নিহতের ভাই ও ছেলেই লাশটি সনাক্ত করেছি। ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। ডিএনএ টেষ্টের বিষয়েও লিখেছি।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে কবরস্থান থেকে বৃদ্ধের ঝুলন্ত কঙ্কাল উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২