ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

মোবাইল ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেপ্তারের অভিযোগে মানববন্ধন

ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৫০ বার পড়া হয়েছে

মোবাইল ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেপ্তারের অভিযোগে মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের মোবাইল ব্যবসায়ী মাহবুবুর রহমানকে ‘ছাত্রলীগ নেতা’ বানিয়ে গ্রেপ্তারের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন জামায়াতবিএনপির নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরা।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাজারের সাধারণ ব্যবসায়ীরাও অংশ নেন। মানববন্ধনে গ্রেপ্তার মাহবুবুর রহমানের বড় ভাই হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, “আমার ভাই অরুয়াইল বাজারের একজন মোবাইল ব্যবসায়ী। গ্রামের প্রতিবেশী কাশেম ও সেলিমের সঙ্গে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে কাশেম ও সেলিমের আত্মীয়, ব্রাহ্মণবাড়িয়া আদালতের কর্মচারী কাউসারকে ব্যবহার করে আমার ভাই মাহবুবকে ভুয়া প্যাডে ছাত্রলীগ নেতা বানানো হয়। এরপর ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া মোড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী আন্দোলনের সময় নিহত হাফেজ আল আমিন হত্যা মামলায় মাহবুবকে আসামি দেখানো হয়। চলতি বছরের ২১ সেপ্টেম্বর পাকশিমুল গ্রাম থেকে সরাইল থানা পুলিশ আমার ভাইকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।”এই ঘটনার পর থেকে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার জামায়াতবিএনপি নেতাকর্মীরা। তাঁরা মোবাইল ব্যবসায়ী মাহবুবুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোবাইল ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেপ্তারের অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫