ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

মেয়াদোত্তীর্ণ ও প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রি: ৪ ফার্মেসিকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৪৩৮ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ ও প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রি: ৪ ফার্মেসিকে জরিমানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)এর ঝুঁকি মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইন প্রয়োগ জোরদার করতে ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে সদর হাসপাতাল এলাকার চারটি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ লঙ্ঘনের দায়ে পপুলার ফার্মেসিকে ৩,০০০ টাকা, নিউ মা ফার্মেসিকে ৬,০০০ টাকা, মাহি মেডিকেল হলকে ৬,০০০ টাকা এবং আঁখি ফার্মেসিকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেন। ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেন বলেন, “অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) ভবিষ্যতে কোভিড১৯ এর চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযানে আরও কঠোরতা আনা হবে।” বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১২ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু ঘটে AMRএর কারণে, যা বর্তমানে অন্যতম বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়াদোত্তীর্ণ ও প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রি: ৪ ফার্মেসিকে জরিমানা

আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫