ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০

মাদক কারবারীদের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ৪৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের প্রবণতা বাড়ায় মাদক কারবারীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রবিবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামে স্থানীয় দক্ষিণপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দক্ষিণপাড়া হকবাড়ি থেকে বের হয়ে সদর-আশুগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। সড়কের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন বিক্ষুব্ধরা। এতে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নাজির হোসেন চিশতি, ফাইজুর রহমান ও তুহিন সরকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, একটি চক্র অষ্টগ্রামের অন্তত ৫টি পয়েন্টে মাদক বেচাকেনা করছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রায় ঘরে ঘরে মাদকের প্রবণতা বাড়ায় সমাজ ধ্বংষ হওয়ার পাশাপাশি কমছে শিক্ষার হার। সে সাথে বেকার হয়ে পড়ছে তরুণ সমাজ। মাদকসেবীরা রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজগামী মেয়েদের ইভটিজিং করছে। বক্তারা, এলাকায় সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক কারবারীদের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২