ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে জেলা বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ৩৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে জেলা বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। জেলা রেজিস্টার সরকার লুৎফুর কবিরের সভাপতিত্বে বাল্যবিবাহের কুফল ও তা প্রতিরোধ নিয়ে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, , পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস, জেলা লিগ্যাল এইড অফিসার রহিমা আলাউদ্দিন মুন্নী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের সভাপতি এডভোকেট তানবীর ভুইয়া , জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু, জেলা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী মোঃ ইয়াহিয়া মাসুদ। সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতার পাশাপাশি বিবাহ নিবন্ধকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিবাহ নিবন্ধকরা সচেতন হলে বাল্যবিবাহ অচিরেই শূণ্যের কোঠায় নেমে আসবে। তাই দেশ ও সমাজেন স্বার্থে এবং একটি সুস’ জনগোষ্ঠী বিনির্মানে বিবাহ নিবন্ধকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই ব্রাহ্মণবাড়িয়াকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্য অনেকাংশেই অর্জিত হবে।
মতবিনিময় সভায় জেলার শতাধিক বিবাহ নিবন্ধক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে জেলা বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময়

আপডেট সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২