ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে ডিসির সাথে মাল্টিপার্টি নেতৃবৃন্দের মতবিনিময় ও দাবীনামা উপস্থাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ৮৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার যানজট এখন মারাত্মক আকার ধারণ করেছে। ঈদের বাজারকে কেন্দ্র সকাল থেকে রাত পর্যন্ত জনজীবনে নাভিশ্বাসের কারণ হয়ে উঠেছে এই যানজট। এই যানজট নিরসনে এবার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করে বিভিন্ন দাবীনামা তুলে ধরেছেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.শাহগীর আলমের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম,ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ। এসময় মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকন,সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক,সহসভাপতি এড.ইসমত আরা,এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,আবু কাউসার খান,মো.মনির হোসেন,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,নোঙর সভাপতি শামীম আহমেদ,সাধারণ সম্পাদক খালেদা মুন্নী,মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম যুগ্ম-সম্পাদক মিনহাজ মামুন,অর্থ সম্পাদক জান্নাত পারভীন স্মৃতি উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোল্লা মো.শাহীন,সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান ওলিও,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আবদুল কুদ্দুস।মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম নেতৃবৃন্দ এসময় ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে রাত ৮ টা থেকে সকাল ৮ টার মধ্যে সকল প্রকার ট্রাক-ট্রাক্টর-কাভার্ডভ্যান ঢুকা ও বের হওয়ার সময় বাস্তবায়ন,শহরের বিভিন্ন সড়কে যত্রতত্র সিএনজি চলাচল বন্ধ,বিভিন্ন সড়কে নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা,নতুন করে বিদ্যুৎচালিত অটোরিক্সার লাইসেন্স নবায়ন না করা সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। মতবিনিময়কালে জেলা প্রশাসক মো.শাহগীর আলম বলেন,আমি যোগদানের পর থেকেই শহরের যানজট নিরসনের কাজ শুরু করেছি। বেশকিছু ক্ষেত্রে সফলতাও পেয়েছি। পুলিশ ও পৌরসভাও সহায়তা করছেন। বিভিন্ন সময় আমি সরাসরি এ কাজে মাঠে সক্রিয়ভাবে অংশ নিচ্ছি। আশা করছি দ্রুতই শহরবাসী যানজট বিষয়ে আরো সুফল পাবে। তিনি এসময় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবী হয়ে সরকারের কাজকে এগিয়ে নেয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে ডিসির সাথে মাল্টিপার্টি নেতৃবৃন্দের মতবিনিময় ও দাবীনামা উপস্থাপন

আপডেট সময় : ০১:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২