ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা সংগ্রামী আবদুল গাফফার চৌধুরীকে শ্রদ্ধায় স্মরণসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ৩৫৩ বার পড়া হয়েছে
শ্রদ্ধা-ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণ করা হয়েছে ভাষা আন্দোলনের মহান সংগ্রামী,সাংবাদিক,কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীকে। আজ শুক্রবার সকাল ১১ টায় তিতাস আবৃত্তি সংগঠন তাকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করে স্মরণসভার। শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ কর্মসূচীতে ছিলো আলোচনা,আবৃত্তি ও সঙ্গীত। একমিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক উত্তম কুমার দাসের সভাপতিত্বে ও সহকারি পরিচালক সুজন সরকারের সঞ্চালনায় এসময় আলোচনা করেন স্কুল শিক্ষক কবি পঙ্কজ দেব, সংস্কৃতি সংগঠক আনিসুর রহমান,সৈয়দ আশিকুজ্জামান। একক আবৃত্তি করেন উন্নয়ন সংগঠক-সংস্কৃতি সংগঠক মাহবুব উল আলম উজ্জল,আবৃত্তিশিল্পী সোহাগ রায়,রেজা এ রাব্বী। স্বাগত ভাষণ প্রদান করেন আবৃত্তিশিল্পী তাসফিয়া ইসলাম প্রমি। সমবেত সঙ্গীতে অংশ নেন সোহাগ রায়,রেজা এ রাব্বী,ফারদিয়া আশরাফি নাওমী,স্নেহা বিশ্বাস ও নোহা।






















