ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত:

ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত:

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ক্লাবের মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. ইব্রাহীম খান সাদাতের সঞ্চালনায় সভায় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্মৃতিচারণ করেন। বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ও সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আরজু মিয়া, ডেইলি পোস্টের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু, দৈনিক দিনদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক মো. শাহজাদা, ৭১ টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমী, একুশে টিভির জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিন, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের জেলা সংবাদদাতা আশেক মান্নান হিমেল, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম, দৈনিক নতুন সময়ের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি আল মামুন, ডিবিসি টিভির সংবাদদাতা খন্দকার রায়হান এবং বাংলাদেশ গার্ডিয়ানের জেলা প্রতিনিধি চয়ন বিশ্বাস।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরীসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত:

আপডেট সময় : ০৫:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫