ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৩৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ’র) ফেব্য়ারুরি-২০২৬ এর মাসিক সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. আরজু মিয়া। বক্তব্য রাখেন- ডিপিএফ’র সহসভাপতিএস সি তাপসি রায়, সদস্য এস. এম শাহিন, মো. আশিকুর রহমান, মো. আইয়ুব খান, মোছা. শিরিন আক্তার, নারায়ণ চক্রবর্তী, মোছা. মদিনা বেগম, মেহেদী হাসান রজত, মো. আলমগীর মিয়া ও মো. নাঈম। সভায় গত সভার আলোচ্য বিষয়ের উপর গুরুত্বসহ আলোচনা করা হয়। সভায় আগামী মাসে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে ই- গভর্ন্যান্স বিষয়ের উপর উদ্ভুদ্ধকরণ কর্মশালা করার সিদ্ধান্ত হয়। ওই সভায় চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ ও উপকার ভোগীরা অংশ গ্রহণ করবেন। এছাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, স্থানীয় কম্পিউটার অপারেটর ও ইন্টারনেট ব্যবসায়িদের যুক্ত করা হবে। পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয় কলেজ গুলোর শিক্ষার্থীদের সাথে ই- গভর্ন্যান্স বিষয়ে আলোচনা বা মতবিনিময় সভা করা হবে। এসব কর্মসূচির মূল লক্ষ্য হচ্চে সকল শ্রেণিপেশার সেবা গ্রহীতাদের এই বিষয়ে পরিপক্ক করা। যাতে তারা সহজে ও দ্রুত সময়ে কোন ধরণের হয়রানি না হয়ে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে। জেলার বর্তমান বাল্যবিয়ে ও মাদকের পরিস্থিতির উপর বিশদ আকারে মতবিনিময় করেন বক্তারা। বক্তারা বলেন, জেলায় পূর্বের তুলনায় বাল্যবিয়ে উল্লেখযোগ্য হারে হ্রাস পেলেও মাদকের বিস্তৃতি আশানুরুপ হারে প্রতিরোধ হয়নি। তাই স্কুল কলেজ ও স্থানীয় জনপ্রতিনিদের সাথে এসব বিষয়ে আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। সবশেষে সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬