ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে দিন ব্যাপী তথ্যমেলা অনুাষ্ঠত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৬২৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে দিন ব্যাপী তথ্যমেলা অনুাষ্ঠত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে বৃহস্পতিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী তথ্যমেলা -২৪ অনুষ্ঠিত হয়েছে। সকালে তথ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম । সচেতন নাগরিক কমিটি (সনাক)এর সভাপতি অ্যাডভোকেট আবদুন নুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ আবদুল মতিন,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল কাইয়ুম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টিআইবির চট্রগ্রাম বিভাগের ক্লাষ্টার কো অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সনাকের সহ সভাপতি মোঃ আশরাফউদ্দিন ও ‌ইয়েস গ্রুপ দলনেতা রিফাত আল হাসান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য মোঃ সহিদুল ইসলাম।

এর পূর্বে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় আয়োজিত তথ্যমেলায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, সরকারি পরিষেবা বিষয়ক সংলাপ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের ৩০টি ষ্টল স্থান পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে দিন ব্যাপী তথ্যমেলা অনুাষ্ঠত

আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪