ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাসড়কে চাঁদাবাজি ও দুর্ঘটনা রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি ও অতিরিক্ত দায়িত্বে সিলেট রিজিয়ন মো: খাইরুল আলম। এসময়ে তিনি মহাসড়ক কেন্দ্রিক সকল স্টেক হোল্ডারদের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং হাইওয়ে পুলিশকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি ঢাকা-সিলেট মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে সরকারি দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশনা প্রদান করেন। কোন অসাধু ব্যবসায়ীগণ যেন মহাসড়কের উপরে পাথর, বালু, ইট বা অন্যান্য নির্মাণ সামগ্রী রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ খাঁটিহাতা হাইওয়ে থানাকে নির্দেশনা প্রদান করেন তিনি।

এছাড়াও তিনি মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী সকল ধরনের থ্রি হুইলার ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অফিসার ইনচার্জ খাঁটিহাতা হাইওয়ে থানাকে নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, স্থানীয় রাজনৈতিক নের্তৃত্ব, কমিউনিটি পুলিশিং কমিটির নের্তৃত্ব, পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক নের্তৃত্ব, সুধী বৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫