ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৪০৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করে। সোমবার (২ মার্চ) ভোর রাত ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে এই গাঁজাসহ মাইক্রোবাসটি আটক করা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের তথ্যমতে জানা যায়, সোমবার (২ মার্চ) ভোর ৪টার দিক খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এটিএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এসময় আশুগঞ্জগামী সন্দেহভাজন একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) সিগনাল দিলে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ পিছন থেকে গাড়িটি ধাওয়া করলে অজ্ঞাত নামা ড্রাইভার মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে খাঁটিহাতা হাইওয়ে থানা সৃষ্টির পর থেকে এই হাইওয়ে থানা পরিচালিত মাদক বিরোধী অভিযানের মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক

আপডেট সময় : ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬