ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪৬৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেড নন গেজেট কর্মকর্তা কর্মচারী পরিবারের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কালেক্টরেড নন গেজেট সরকারি কর্মচারি কর্মকর্তা কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক এম.এম জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: শাহজাদা খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকারের সকল বৈধ আদেশ বাস্তবায়ন করা আমাদের কাজ। এরই প্রেক্ষিতে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ গত ২২ অক্টোবর তারিখ শহরের আনন্দ বাজরের বাঁশ পট্টি লীজ বরাদ্দকৃত জায়গা রক্ষণাবেক্ষণ করতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনার দায়িদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানায়। এই ঘটনার প্রতিবাদে দুটি মামলা দায়ের করা হয়। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়া হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে দায়িদের বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শহরের আনন্দবাজারের পুরাতন বাঁশ বাজারটি জেলা প্রশাসন ৩৩ জন ব্যক্তিকে লীজ দেয়। এই নিয়ে শহর জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এখানে লীজ বাতিল করে পণ্য লোডআনলোডের জন্য একটি ট্রাক স্ট্যান্ড দাবি করে আসছিল ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত। তাদের এই দাবির প্রতি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্ত্বতা পোষণ করে। অবশেষে গত সোমবার জেলা প্রশাসন এক সভায় লীজ বাতিলের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫