ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৫৯৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ হোসেন রাসেল (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় মল্লিকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোতালিব। তিনি ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। তবে কোন পদে কর্মরত ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন রাসেল।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাসেল মোটরসাইকেল চালিয়ে কাউতলী থেকে সুলতানপুর যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সহযাত্রী তপু (২৮) আহত হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।” এ ঘটনায় আশুগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, নাহিদ হোসেন রাসেল মেধাবী ও সদালাপী মানুষ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট সময় : ১২:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫