ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৬:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৫৩৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওষুধ ব্যবসায়ীরা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের ওষুধ ব্যবসায়ীদের আয়োজিত এই কর্মসূচিতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং মহিলা কলেজ মার্কেটের ব্যবসায়ী নূর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী খোকন খান, সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সানাউল হক ভূঁইয়া, সহ-সভাপতি এইচ. এম. মুরাদসহ অন্যরা। বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের দোকানগুলো বৈধভাবে পরিচালিত হচ্ছে। ১৯৮৪ সালে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ভাড়াটিয়াদের পৃথক পৃথক চুক্তি হয়, যেখানে দোকান প্রতি ২৮ হাজার টাকা চুক্তিমূল্য নির্ধারিত ছিল। সেই থেকে ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া পরিশোধ করে ওষুধের ব্যবসা চালিয়ে আসছেন।

তারা আরও বলেন, সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ বিনা নোটিশে দোকান উচ্ছেদের উদ্যোগ নিয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও অবৈধ। চুক্তি অনুযায়ী কমপক্ষে ছয় মাস আগে নোটিশ দেওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত সাধারণ ব্যবসায়ীদের জীবিকা হুমকির মুখে ফেলেছে। বক্তারা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান। অন্যথায় জেলার সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দোকান উচ্ছেদ বন্ধে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষকে বিবাদী করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন মার্কেটের ভাড়াটিয়ারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫