ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

ব্রাহ্মণবাড়িয়ায় এনেসথেসিয়া সোসাইটির কমিটি গঠন, নেতৃত্বে ডা. মকবুল-ডা. আরিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় এনেসথেসিয়া সোসাইটির কমিটি গঠন, নেতৃত্বে ডা. মকবুল-ডা. আরিফ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট, ক্রিটিকাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস এর ব্রাহ্মণবাড়িয়া শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটিতে সিনিয়র এনেস্থেসিওলজিস্ট ডা. মো: মকবুল হোসেনকে আহবায়ক এবং ডা. সৈয়দ আরিফুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নির্বাচন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে ডা. ইলিয়াছ আহমেদ মিঠু ও সদস্য হিসেবে আছেন অত্র জেলার ১৪ জন বিশিষ্ট এনেস্থেসিওলজিস্ট চিকিৎসক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের ফ্রেগো রেস্টুরেন্টে বাংলাদেশ সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট, ক্রিটিকাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস এর ব্রাহ্মণবাড়িয়া শাখার একটি সাধারন সভায় ১৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। ডা. মো মকবুল হোসেন জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি। ডা. সৈয়দ আরিফুল ইসলাম এনেসথেসিয়ায় সর্বোচ্চ এম ডি ডিগ্রিধারী ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এনেসথেসিয়া ও পেইন মেডিসিন বিভাগের কনসালটেন্ট এবং জেলার উক্ত বিষয়ের জ্যেষ্ঠতম বিসিএস কর্মকর্তা।

এই কমিটি সোসাইটির কার্যক্রমকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও গতিশীল এবং অস্ত্রোপচার সেবা ও হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরও নিরাপদ করতে কাজ করার আশাবাদ প্রকাশ করেন । তার পাশাপাশি স্থানীয়ভাবে এনেস্থেসিওলজি, ক্রিটিকাল কেয়ার এবং ব্যথার চিকিৎসা সেবার মান ও এনেস্থেসিওলজিস্টদের সার্বিক উন্নয়নের কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন । সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ কেন্দ্রীয় সদস্য সচিব ডা মোহাম্মদ শামসুল আরেফিন ইতিমধ্যে নবগঠিত কমিটির অনুমোদন ও অভিনন্দন জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় এনেসথেসিয়া সোসাইটির কমিটি গঠন, নেতৃত্বে ডা. মকবুল-ডা. আরিফ

আপডেট সময় : ১০:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫